বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদ্দেক হোসেন ফের বিয়ের পিঁড়িতে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন দ্বিতীয় বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম উম্মে তামান্না। শনিবার ময়মনসিংহের কাচিঝুলিতে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মোসাদ্দেক ও তামান্নার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কথা নিশ্চিত করেছেন মোসাদ্দেক নিজেই। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। সবকিছু ঠিক থাকলে পরে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার। নিজের ফেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মোসাদ্দেক লেখেন, ‘আপনার প্রার্থনায় আমাদের রাখুন।’

এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে।

এরই জেরে মোসাদ্দেকের বিরুদ্ধে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবিতে মামলা করেন তার আগের স্ত্রী সামিরা। এরপর ২০১৮ সালের দিকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন মোসাদ্দেক।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক