শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যায়ন সূচকে ১০১ অবস্থান বাংলাদেশি পাসপোর্টের

news-image

নিউজ ডেস্ক : বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১০১তম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২০ (এইচপিআই) অনুযায়ী, র‍্যাংকিংয়ে বাংলাদেশি পোসপোর্টের মানের দুই ধাপ অবনমন ঘটেছে।

গতবছর (২০০৯ সালে) এ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৯৯তম অবস্থানে ছিল। এর আগে ২০০৬ সালের এইচপিআই র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ৬৮ তে, এরপর থেকে এ মানের অবনমন ঘটতে থাকে।

২০২০ সালে এইচপিআই বিশ্বের ২০০টি দেশের ওপর পরিচালিত সূচকে ১০৭তম পর্যন্ত অবস্থান নির্ধারণ করেছে। এ র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ দেশ হলো- জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ইতালি।

নতুন এ সূচকে প্রতিবেশীদের মধ্যে ভারতীয় পাসপোর্ট তিন ধাপ পিছিয়ে ৮৫তম অবস্থানে রয়েছে, গত বছর যা ছিল ৮২তম। আর ভুটানের অবস্থান এক ধাপ পিছিয়ে ৯০। এছাড়া শ্রীলংকার অবস্থান ঠিক বাংলাদেশের আগে, ১০০তম, গতবছর দেশটির অবস্থান ছিল ৯৬। এছাড়া দক্ষিণ এশিয়ায় নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে।

এক দশক আগে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ২২৭টির মধ্যে ৩৯টি গন্তব্যে অনঅ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারতেন। এরপর ২০০৯ সাল থেকে দুটি গন্তব্য বেড়ে ৪১টি গন্তব্যে আগে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারছেন সবুজ পাসপোর্টধারীরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ