শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বাল্য বিয়ে পন্ড, কনের মাকে জরিমানা

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছরের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান পৌর এলাকার খালাজুড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই বাল্য বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার খালাজুড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সূচী আক্তার-(১৫) এর সাথে পৌর এলাকার মসজিদপাড়ার ফজলুর রহমানের ব্রাজিল প্রবাসী ছেলে জিয়াউর রহমানের রোববার বিয়ে হওয়ার কথা ছিলো। এজন্য বিয়ের সকল প্রস্তুতিও নেয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৭ ধারা মোতাবেক তাকে আর্থিক জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত কন্যাকে বিয়ে দিবেনা মর্মে তাছলিমা আক্তারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ