,

করোনা রোধে ইরানে বিয়ে নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার বিস্তার ঠেকাতে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়াসহ লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানী তেহরানে এসকল ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির আহ্বানের পর এ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়।

ভাষণে রুহানি বলেন, আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা অন্ত্যষ্টিক্রিয়া, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়। চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।

গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এ মহামারির বিস্তার রোধে কিছুদিন লকডাউনে ছিল ইরান।

ইরানের সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, এ ধরনের অনুষ্ঠান আয়োজন থেকেই দেশে দ্বিতীয়বারের মত করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ১২ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৫৫ ‍হাজার ১১৭ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা