ঘাপটি মেরে ছিল ১৫ ফুট কিং কোবরা

news-image

অনলাইন ডেস্ক : ভেলিয়াঙ্গিরি পর্বতের পাদদেশে ছোট্ট একটি গ্রাম নারাসিপুরাম। ভারতের তামিলনাড়ুর এই গ্রামের বাসিন্দাদের কয়েক দিন বিশাল এক কিং কোবরার কারণে নির্ঘুম গেছে। অনেক চেষ্টার পর শনিবার কইম্বাতরে শহরতলীর গ্রামটি থেকে উদ্ধার করা হয়েছে ১৫ ফুট লম্বা কোবরাটি।

তামিলনাড়ুর এই অঞ্চলে নানা ধরনের প্রাণী দেখা যায়। সুন্দর-সুন্দর পাখির পাশাপাশি এই কোবরার মতো ‘ভয় জাগানিয়াদেরও’ মাঝে মাঝে দেখা মেলে।

এনডিটিভি জানিয়েছে, সাপটিকে সিরুভানি বনাঞ্চলে ছেড়ে দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

সাপটি কীভাবে লোকালয়ে আসল সেটি অবশ্য জানা যায়নি।

নারাসিপুরামের পাশের আরেকটি গ্রাম থেকে সম্প্রতি রাসেল ভাইপার উদ্ধার করা হয়। পৃথিবীর অন্যতম বিষধর সাপ বলে পরিচিত এই রাসেল ভাইপার। সাপটি স্থানীয় এক ব্যক্তির বাথরুমে লুকিয়ে ছিল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ