বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে খালে যাএীবাহী বাস, আহত ১০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকার মৌলভীবাড়ি নামক স্থানে রবিবার সকালে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা  একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একটি ছোট সেতুর পাশে খাদে পড়ে অর্ধেকটা পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।  এ সময় বাসে থাকা নারী শিশুসহ অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তারা সকলেই শংকামুক্ত। দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সাথে উদ্ধার তৎপরতায় যোগ দেন।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিবু নাথ সরকার জানান, দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উদ্ধারকারী যান (রেকার নিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু