সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মুলহোতা আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামী এন্তাজ আলীকে আটক করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে র‌্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ জুলাই রাতে খলিলুর রহমান ও তার ভাই এন্তাজ আলীর পরিবারের সাথে ঝগড়া লাগে। এরই এক পর্যায়ে এন্তাজ তার ভাই খলিলুর রহমানের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

খলিলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার মারা যান।

এ ঘটনায় শুক্রবার রাতে পীরগাছা থানায় এন্তাজ আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে খলিলুর রহমানের স্ত্রী ছকিনা বেগম। ঘটনাটি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ২ ঘন্টার মধ্যে ঢাকায় পালানোর সময় এন্তাজ আলীকে আটক করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এন্তাজ আলীকে পীরগাছা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী