বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফী আজ করোনা পরীক্ষা করাবেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, আজ রোববার তিনি আবারো করোনা পরীক্ষা করাবেন।

গত ২০ জুন মাশরাফীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর ক’দিন পরই তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা পজিটিভ হন। আর ক’দিন আগে জানা যায় মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তারা ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

করোনা পজিটিভ হওয়ার ১০ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে ফের মাশরাফীর ফল পজিটিভ আসে। শনিবার ফেইসবুক স্ট্যাটাসে মাশরাফী জানান, রবিবার তিনিসহ পরিবারের সবাই করোনা পরীক্ষা করাবেন। তবে মাশরাফী সবাইকে অনুরোধ করেছেন, তাকে নিয়ে প্রচারিত ভুয়া খবরে কান না দিতে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী ফেইসবুকে লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে, আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না।’

সঠিক সংবাদ নিজেই জানাবেন উল্লেখ করে মাশরাফী লিখেন, ‘আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।’

‘ইনশা আল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাব। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দেব।’- ফেইসবুকে লিখেন মাশরাফী।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক