সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়েলের জন্য শুভ কামনা জয়ার

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। শুধু তিনিই নন তার বাবা নামি অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানেও করোনা আক্রান্ত হয়েছেন।

কয়েক মাস আগে সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। বাচ্চাকে নিয়ে বাবার কাছেই ছিলেন এতদিন। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন কোয়েলসহ গোটা পরিবার। এই খবর টুইটারে শেয়ার হতেই কলকাতার প্রায় সব সেলিব্রিটিরা সুস্থতা কামনা করলেন অভিনেত্রী ও তার পরিবারের।

কোয়েলের টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ নায়িকা লেখেন, “আপনাদের সবার দ্রুত সুস্থতা কামনা করি। সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের যত্ন নিন। খোদা সহায় হোন।”

উল্লেখ্য, গত বছর কোয়েলের হোম প্রডাকশনের ব্যানারে ‘ভূতপরী’ নামের রহস্যধর্মী একটি সিনেমায় কাজ করেছিলেন জয়া। ছবিটি এখনো মুক্তি পায়নি।

এ দিকে কোয়েলের টুইট পুনরায় পোস্ট করলেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি নায়িকা ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৃজিতের ‘বাইশে শ্রাবণ’ ও ‘হেমলক সোসাইটি’তে অভিনয় করেছিলেন কোয়েল।

বর্তমানে বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী