বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাথওয়েট-ডাউরিচের ফিফটিতে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের লিড

news-image

স্পোর্টস ডেস্ক : বোলারদের তৈরি করে দেওয়া মঞ্চে ব্যাটসম্যানরা নিজেদের কাজ করলেন ঠিকঠাক। বিশেষ করে ক্রেইগ ব্র্যাথওয়েট ও শেন ডাউরিচ। এই দুজনের ফিফটিতে সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজই।

শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে ১১৪ রানের লিড পায় ক্যারিবীয়রা। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা দলটার প্রথম ইনিংস থামে ৩১৮ রানে। পরে ইংলিশরা ব্যাটিংয়ে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে বিনা উইকেটে ১৫ রান তুলেছে। এখনো ৯৯ রানে পিছিয়ে আছে দলটি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার ব্র্যাথওয়েট সর্বোচ্চ ৬৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ডাউরিচের ব্যাট থেকে। রোস্টন চেজ করেন ৪৭ রান।

ইংলিশদের পক্ষে বেন স্টোকস সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাদের কৃতিত্ব দিতে হবে ক্যারিবীয়দের লিডটা ১১৪-এর বেশি হতে না দেওয়ায়। চার বিরতির পর প্রতিপক্ষের ৫ উইকেট আদায় করে ম্যাচে ফেরার সম্ভাবনা ভালোভাবেই জাগিয়ে রেখেছে তারা।

রোরি বার্নস ১০ ও ডোমিনিক সিবলি ৫ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন। ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই হয়তো গড়ে দেবে ম্যাচের ভাগ্য।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক