সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আতাউর গুরুতর অসুস্থ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি আতাউর রহমান খান। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তাকে নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) তাকে ভর্তি করা হবে বলে জানা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, সকালে আতাউর রহমান খান অসুস্থ হয়ে পরার পর তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আতাউর খানের হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইল পুলিশ সুপার (ডিসি) সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাত পৌনে ৮টার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হবে।

সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী