,

শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেন, করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখতে হবে। সাম্প্রতিক সময়ে শারীরিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন আমরা খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছি যা পৃথিবীর বহু দেশই সম্পন্ন করতে পারেনি।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা ও সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে ‘সুইড বাংলাদেশ’ আয়োজিত জাতীয় কাউন্সিলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুইড উপদেষ্টা পরিষদের সভাপতি ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ। এ করোনাকালের মধ্যেও নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করে সুইড বাংলাদেশ প্রমাণ করলো তারা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাদের আয়-ব্যয়ের স্বচ্ছতা রয়েছে এবং তারা জবাবদিহিতায় বিশ্বাসী।

বার্ষিক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ডেপুটি স্পিকার সুইড রত্নাগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ ও সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা উদ্বোধন করেন।

‘বিদুষী ছিলেন হিতৈষী: মমতাজ বেগম বকুল স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফজলে রাব্বী মিয়া বলেন, আমার স্ত্রী কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি হয়তো বকুল আপার মতো এতোটা মানব হিতৈষী ছিলেন না, তবে তিনিও অনেক হিতৈষী ছিলেন। আমার অজান্তেই তিনি জনগণের জন্য অনেক কাজ করতেন।

অনুষ্ঠানের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন ছাড়াও প্রতিষ্ঠানটির অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি