,

মিশেল, মেগানের সঙ্গে অতিথি প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার মতো নারীদের সঙ্গে একটি ভার্চুয়াল সম্মেলনের অতিথি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

‘গার্ল আপ লিডারশিপ সামিট’ নামের এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কারা গেস্ট স্পিকার হিসেবে অংশ নেবেন। বৃহস্পতিবার নিজের টুইটারে প্রিয়াঙ্কা এই খবর দিয়েছেন।

লিঙ্গ বৈষম্য কমানোর উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে ডাক পেয়ে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, ‘কার কী ব্যাকগ্রাউন্ড সেটি ব্যাপার নয়, নিজেদের এগিয়ে নেয়ার শক্তি সব নারীরই আছে।’

নিজের ভক্তদের এই সম্মেলন দেখার আহ্বান জানিয়েছেন বলিউড তারকা। তার দেয়া তথ্য মতে, চলতি মাসের ১৩-১৫ তারিখ গার্ল আপের ওয়েবসাইটে আয়োজনটি প্রচার করা হবে।

মিশেল, মেগানের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেবেন নোবেলজয়ী নাদিয়া মুরাদ।

প্রিয়াঙ্কার সঙ্গে মেগানের সম্পর্ক অনেক আগে থেকেই খুব ঘনিষ্ঠ । প্রিন্স হ্যারির সঙ্গে তার বিয়ের সময় প্রিয়াঙ্কাকে দেখা যায়। ওদিকে মিশেলের সঙ্গে মেগানের আগে থেকেই যোগাযোগ। একবার ভোগ ম্যাগাজিনের হয়ে সাবেক ফার্স্ট লেডির সাক্ষাৎকার নিয়েছিলেন ডাচেস অব সাসেক্স।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান