,

রংপুর নগরীতে স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ : স্বামীর রহস্যজনক মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর রহস্য জনক মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ায় এঘটনা ঘটে। নিহত জাফর মাহাতাব লিটু (৫৮) ওই গ্রামের মৃত জাফর সৈয়দের ছেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, নিহত লিটুর সাথে প্রায় ২০ বছর আগে নগরীর খটখটিয়া গ্রামের শারমিন আক্তার ইতির বিয়ে হয়। তবে তারা নিসন্তান ছিলেন। বিয়ের শুরু থেকেই শারমিনের বেপরোয়া চালচলনের কারণে প্রতিনিয়তই তাদের সংসারে ঝামেলা লেগেই থাকতো। যা নিয়ে পরিবার ও স্থানীয়রা তাকে বেশ কয়েকবার সর্তকও করেছেন। এরই মধ্যে রংপুর নগরীর মুন্সিপাড়ার রঘু নামে এক বই ব্যবয়াসীর সাথে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন শারমিন।

সম্প্রতি লিটু তার স্ত্রীকে ১২ শতক জমি লিখে দেন। জমি লিখে দেয়ার পর থেকে বেপারোয়া হয়ে উঠে লিটুর স্ত্রী। নিজের খেয়াল খুশি মতো চলেন। স্বামী কিংবা তার পরিবারের কারও কোন কথায় কর্নপাত করেন না। এরই মাঝে ওই বই ব্যবসায়ীর সাথে আরও গভীর সর্ম্পকে জড়িয়ে পড়েন। মাঝে মাঝে নিজের বাড়িতেও তাকে নিয়ে আসেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে তাকে পরিকল্পিত হত্যা করা হতে পারে বলে পরিবার দাবি করেন।

একটি সূত্র জানায়, বুধবার রাতে পরকীয়া প্রেমিকের সাথে দেখে ফেলায় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। তার পরেই লিটুর মৃত্যু হয়। এনিয়ে রহস্য দেখা দিয়েছে।

এদিকে নিহতের বড় ভাই মিঠু জানান, তার ভাইয়ের মৃত্যু রহস্যজনক। তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও তার পরকীয় প্রেমিক রঘু জড়িত রয়েছে। তিনি এঘটনার সষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, নিহতের ভাই মিঠু একটি অভিযোগ দিয়েছেন। যাতে তিনি দাবি করেন তার ভাইকে হত্যা করা হয়েছে। এজন্য নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর