শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাস সারা বিশ্বে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সাত মাসের মাথায় ভাইরাসটি বিশ্বজুড়ে এক কোটি ২০ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ১০টা দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২২ লাখ ৫৭ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত সংক্রমিত হয়ে বিশ্বে পাঁচ লাখ ৫৪ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে।

বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ বাড়তে থাকার মধ্যেই শনাক্ত রোগীর সংখ্যা এ মাইলফলক ছাড়াল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইতিমধ্যে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বিশ্বব্যাপী বার্ষিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর তিনগুণ হয়ে গেছে।

করোনাভাইরাস সংক্রমণে মারাত্মভাবে আক্রান্ত অনেক দেশই ভাইরাসটির বিস্তার রোধে লকডাউন আরোপ করেছিল, কিন্তু সম্প্রতি তারা লকডাউন শিথিল করেছে। তবে চীন ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ সংক্রমণ ফের বাড়তে থাকায় আরেকবার লকডাউন বেছে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ