,

নিখোঁজের পর দ. কোরিয়ার মেয়রের লাশ মিলল

news-image

অনলাইন ডেস্ক : নিখোঁজের পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক উন-সুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে পার্কের নিখোঁজের বিষয়টি পুলিশকে জানান তার মেয়ে।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ সিউলের মাউন্ট বুগাক এলকায় তার লাশ পাওয়া যায়। সেখানে তার মোবাইলের সিগন্যাল সর্বশেষ শনাক্ত করা হয়। তবে মৃত্যুর কোনো কারণ প্রকাশ করা হয়নি।

বলা হচ্ছে, পার্কের বিরুদ্ধে এক নারী কর্মী যৌন হেনস্তার অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিখোঁজ হন। তবে এই কারণেই তিনি নিখোঁজ হন এটি নিশ্চিত হওয়া যায়নি।

৬৪ বছরের নাগরিক কর্মী পার্ক উন ২০১১ সাল থেকে সিউলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থিদের পক্ষে প্রার্থী হওয়ার কথা তার।

প্রায় এক দশক আগে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হন পার্ক। রাজনৈতিক সম্পর্ক বা অভিজ্ঞতা ছাড়া মেয়র নির্বাচনে এভাবে তার বিজয় প্রার্থী হিসেবে তার বিপুল জনপ্রিয়তারই প্রমাণ। দেশে দ্বিতীয় ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এভাবে তার আর্বিভাবকে প্রথাগত রাজনীতি নিয়ে দক্ষিণ কোরীয়রা যে হতাশ তারই ইঙ্গিত বহন করে।

সাবেক মানবাধিকার আইনজীবী পার্ক উন-সুনকে সংস্কারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ২০১৪ সালে ও ২০১৮ সালে তিনি আরও দুই দফায় সিউলের মেয়র নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা