,

রংপুর নগরীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর ও আক্কেলপুর এলাকায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর সাড়ে এগারোটার সময় বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হয়ে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এদিকে একই দিন দুপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি