সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ১২৫ জন রাতে ইতালি থেকে দেশে ফিরছেন

news-image

নিউজ ডেস্ক : ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে দেশে ফিরে আসতে হচ্ছে সেই ১২৫ বাংলাদেশি যাত্রীকে। বুধবার ইতালির বিভিন্ন গণমাধ্যম জানায়, তাদের বিমান থেকে নামতে দেয়া হচ্ছে না।

বিবিসি জানিয়েছে, যাত্রীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। বর্তমানে কাতারে রয়েছেন এই বাংলাদেশিরা।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ১২৫ জন বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে নেয়ার বিষয়ে তাদের কাছে কোনো ধরণের নির্দেশনা আসেনি। কোনো নির্দেশনা আসলে তা মেনে চলা হবে বলে জানান বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসান।

এর আগে অন্য একটি ফ্লাইটে ২২৫ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছানোর পর পরীক্ষা করে ৩৬ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

বাংলাদেশিদের নামতে দেয়া না হলেও ফ্লাইটটিতে থাকা অন্য দেশের ৮০ যাত্রীকে নামার অনুমতি দেয় ইতালিয়ান প্রশাসন। বিমানবন্দরে তাদের নমুনা পরীক্ষা শেষে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পরে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীরা রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফিরে যান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী