,

সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই সনদ দেওয়ায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিনের জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ বা সাহেদ করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে আপনাদের ব্যাংকে পরিচালিত সব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা বলে ৩০ দিনের জন্য জব্দ করার নির্দেশ দেওয়া হলো। একই সাথে তার হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, সাহেদ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেলে তা আইন শৃংখলা বাহিনীকে দেবে বিএফআইইউ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করলেও সাহেদসহ নয়জন আছেন ধরাছোয়ার বাইরে। জালিয়াতির দায়ে এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের দু’টি শাখা বন্ধ করে দিয়েছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা