শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের অপেক্ষায় এন্ড্রু কিশোরের পরিবার

news-image

বিনোদন প্রতিবেদক : বাবা এন্ড্রু কিশোরকে শেষ দেখা দেখতে এরইমধ্যে দেশে ফিরেছেন ছেলে এন্ড্রু সপ্তক। আজ সকালে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। সন্তানরা দেশে ফিরলেই এই কিংবদন্তি সংগীতশিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে ছেলে ফিরলেও ফিরতে পারেন নি মেয়ে এন্ড্রু সংজ্ঞা। এখন মেয়ে সংজ্ঞা বিদেশ থেকে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তির। সদ্য প্রয়াত এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত দেড়টার দিকে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নামেন সপ্তক। সেখান থেকে তাকে সরাসরি বৃহস্পতিবার সকালে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। এখন তার (এন্ড্রু কিশোর) মেয়ে ফিরলেই ১৫ জুলাই শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়ে সংজ্ঞা ফিরতে দেরি হচ্ছে। তিনি ফিরবেন ১৩ জুলাই রাতে। ১৪ জুলাই ঢাকা হয়ে রাজশাহী পৌঁছাবেন।

গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। এরপর তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই সমাহিত হবেন তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ