উখিয়ায় বিজিবির গুলিতে ৩ ‘মাদক কারবারি’ নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি বিজিবির।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গণমাধ্যকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ।

নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ