রংপুর মেডিকেল মোড় যানজট মুক্ত, ব্যবসায়ী-পথচারীদের স্বস্তি

news-image

রংপুর ব্যুরো : দীর্ঘদিন পর অবশেষে যানজট মুক্ত হয়েছে রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম এলাকায় ধাপ মেডিকেল মোড়। রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা মেডিকেল মোড় থেকে বাসস্ট্যান্ড উচ্ছেদের মাধ্যমে ওই এলাকাকে যানজট মুক্ত করেন।

মেট্রো ট্রাফিক পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ধাপ এলকার মেডিকেল মোড়ে অস্থায়ী বাসস্ট্যান্ড থাকায় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, রোগীসহ সর্বস্থরের মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হতো। মানুষের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে ট্রাফিক পুলিশের নব নিযুক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম ওই স্থান থেকে বাসষ্ট্যান্ড উচ্ছেদের উদ্যাগ নেন। তারই ধারাবাহিকতায় গত বুধবার সকালে মেডিকেল মোড় থেকে বিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ করে নুতন স্থানে বাস থামার জায়গা নির্ধারণ করেন। এখন থেকে বিআরটিসি বাস গুলো ধাপ হাজীপাড়া জিয়া ছাত্রাবাসের সামনে ও লোকাল রুটের বাস গুলো পুরাতন লাশ ঘরের সামনে থামার স্থান নির্ধারণ করে দেন। এর ব্যতয় ঘটলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ট্রাফিক পুলিশ জানায়।

এদিকে ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রোগী ও তাদের স্বজনরা। এসময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ- কমিশনার মিনহাজুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায়, সহকারি কমিশনার ইমরুল কায়েস ফরহাদ, মেট্রো ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) দেলোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ