,

ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে পর্যাপ্ত গরু, মূল্য নিয়ে চিহ্নিত খামারিরা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন খামারে প্রাকৃতিক ভাবে কুরবানির পশু মোটা তাজন করনের কাজে ব্যস্ত রয়েছে খামরীরা। এবার করোনার প্রভাবে সাধারন মানুষ কোরবানীর পশুর পালনের সংখ্যা কিছুটা কমেছে বাস্তবে। তবে এবার আসন্ন ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে কোরবানীর জন্য প্রস্তুত প্রায় লক্ষাধিক গবাধি পশু। ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ১২ হাজার খামারী দিন রাত প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্ট করণে কাজ করছে। প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সবধরণের কোরবানির পশু রয়েছে। খামারে থাকা পশু দিয়েই মিটবে জেলার ৯৫ ভাগ চাহিদা এমনটা মনে করছেন অনেকে। তবে সার্বিক পরিস্থিতিতে কোরবানির পশু ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে খামারিদের মধ্যে রয়েছে কিছুটা সংশয়।

তবে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছেন, খামারিদের লাভের বিষয়টি মাথায় রেখে অনলাইনে কেনাবেচার পাশাপাশি কম খরচে পশু মোটা তাজা করণের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কথা হয় খামার মালিক হোসাইন মিয়া ও তসলিম উদ্দিনের সাথে তারা বলেন, করোনার প্রাদুর্ভাবের কারনে আমাদের এলাকায় অনেক খামারের আকার ছোট করা হয়েছে। তাছাড়া পশুখাদ্যের দাম বিগত বছর থেকে এবার বেড়েছে। এতে করে খামারের খরচ বেড়েছে। আমরা লাভের আশায় দিন-রাত কাজ করলেও গত ২/৩ বছর তুলনায় এবা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবার আশংকা করছি । তবে এবার প্রতিবেশী দেশ থেকে গরু না এলে আমাদের কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছি।

ব্রাহ্মণবাড়িয়া প্রাণীসম্পদ কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান বলেন, জেলা প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে খামারীদের ব্যয় কমানোর জন্য জেলার ৯ টি উপজেলার প্রত্যেকটিতে ৫০ জন করে ৪৫০ জন খামারিকে কম খরচে গবাদি পশু হৃষ্টপুষ্ট করণের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোরবানির পশু বিপননের জন্য এসব প্রশিক্ষণ প্রাপ্ত খামারিদের নিয়ে প্রতিটি উপজেলায় একটি করে ফেসবুক গ্রুপ তৈরী করা হয়েছে। যার মাধ্যমে অনলাইলে গবাধি পশু কেনা বেচা হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড