সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনাকে অতীত মনে করতে বললেন পূজা

news-image

বিনোদন ডেস্ক : স্বজনপোষণ বিতর্কে কঙ্গনা রনৌতকে একহাত নিলেন মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট। অবশ্য চুপ থাকার পাত্রীও নন ‘কুইন’ অভিনেত্রী, তা-ই হলো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পূজা লেখেন, “বলিউডে স্বজনপোষণ নিয়ে লোকজন এত কথা বলছেন। অথচ এমন এক পরিবার থেকে এসে বলতে পারি— আমাদের পরিবার অনেক প্রতিভাবান অভিনেতা, সংগীতশিল্পী, কলা-কুশলীদের সুযোগ দিয়েছে। তাই এখন এসব কথা শুনে আমার হাসি পাচ্ছে। এগুলো সব কল্পকাহিনী।”

কঙ্গনাকে পূজার চাচা মুকেশ ভাট প্রযোজনা সংস্থাই সিনেমায় আনে। এ কথা মনে করিয়ে দিয়ে ‘সড়ক’ নায়িকা লেখেন, “কঙ্গনার প্রসঙ্গে যদি বলতে হয় বলব, ও অসাধারণ প্রতিভা। আর তা না হলে ‘গ্যাংস্টার’ ছবিতে বিশেষ ফিল্মস ওকে লঞ্চ করতো না। হ্যাঁ, কঙ্গনাকে আবিষ্কার করেছিলেন অনুরাগ বসু। তবে বিশেষ ফিল্ম ওর জন্য বিনিয়োগ করেছিল। এটা কোনো কম কথা নয়। তার প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছিল।”

পূজা বলেন, “একটা সময় তারকারা ভাটদের বিরুদ্ধে অভিযোগ করতেন— তারা শুধু নতুনদের, উঠতি তারকাদের নিয়ে কাজ করেন। আর এখন তারাই স্বজনপোষণের অভিযোগ করছে।”

এ ধরনের মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি কঙ্গনা। তিনি লেখেন, “আমার প্রতিভা নজরে পড়েছিল অনুরাগ বসুর। আর সবাই জানে মুকেশ ভাট নতুন শিল্পীদের টাকা দেন না। নতুন প্রতিভাদের বিনামূল্যে কাজ করিয়ে নেন। তবে তার অর্থ এই নয় যে, তোমার বাবা কাউকে স্যান্ডেল ছুঁড়ে মারার অধিকার পেয়ে যাবেন।”

জানা যায়, একটি সিনেমার প্রস্তাবে কঙ্গনা না বললে তার দিকে স্যান্ডেল ছুড়ে মারেন মহেশ ভাট। এর পর থেকে ভাট ক্যাম্পের সঙ্গে কঙ্গনার লড়াই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী