বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ থেকে ১ পয়েন্ট দূরে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতির পর খেলায় ফিরে ৭ ম্যাচে তিন ড্র করায় শিরোপা স্বপ্ন ফিকে যাচ্ছিল কাতালানদের।

চোখের পলকেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল। নিজেকে প্রমাণ করতে পারছিলেন না পর্তুগিজ তারকা লুইস সুয়ারেজ।

এবার সেই সুয়ারেজের গোলেই ফের শিরোপার লড়াইয়ে টিকে থাকল বার্সেলোনা। মাদ্রিদকে ছুঁতে এখন মাত্র ১ পয়েন্ট দূরে মেসিরা।

বুধবার রাতে জোড়া লাল কার্ড দেখানোর দিনে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের একমাত্র গোলে এসপানিওলকে হারাল বার্সা।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলতে নেমে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামা বার্সার আনসু ফাতি পাঁচ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করেন। রেফারি তাকে প্রথমে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দিয়ে চেক করে দেয়া হয় লাল কার্ড।

এর মিনিট তিনেক পরে যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার ঘটনার নায়ক এসপানিওলের মিডফিল্ডার পল লোজানো। জেরার্ড পিকেকে ফাউল করে প্রথমে দেখেন হলুদ কার্ড। এরপর আনসু ফাতির মতো লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন পল।

এ দুই জোড়া লাল কার্ড ঘটনার পরপরই জয়সূচক গোলটি করেন সুয়ারেজ।

ম্যাচের ৫৬ মিনিটের সময় মেসির শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলরক্ষক। ফিরতি বলে জালের ঠিকানা খুঁজে নেন সুয়ারেজ।

চলতি লিগে এটি তার ১৫তম গোল। আর সবমিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে সুয়ারেজের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯৫।

ম্যাচের বাকি সময় আর কোনো বল জালে জড়ায়নি। ১-০ তে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা।

এ জয়ের পর ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়ে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট জমা করতে পেরেছে এসপানিওল।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক