,

সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বোন এনটিভির সাংবাদিক মনিরা রুমি তথ্যটি নিশ্চিত করেন।

সাংবাদিক রাশীদ উনি নবী বাবু বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

গত বছরের এপ্রিলে তার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়লে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা চলে। এরপর মে মাসে তাকে ভারতের তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই মাস কেমোথেরাপি দেওয়ার পর তার অস্ত্রোপচার হয়।

চিকিৎসা শেষে একপর্যায়ে বাংলাদেশ ফিরলেও শারীরিক অবস্থার ততোটা উন্নতি হয়নি বরং ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে। হঠাৎ শারীরে মারাত্মক জটিলতা তৈরি হলে গত দুই মাসে চারবার তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা