শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিপিই পরে স্বর্ণের দোকানে চুরি!

news-image

অনলাইন ডেস্ক : করোনার আবহে অভিনব চুরির ঘটনা ঘটলো ভারতের মহারাষ্ট্রে।

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই কিট পরে এবার মহারাষ্ট্রের সাতারা জেলার একটি গয়নার দোকানে ঢুকে পড়ে চোরের দল।

সেখান থেকে ৭৮০ গ্রাম সোনা নিয়ে চম্পট দিল চোরের দল। খবর এনডিটিভির।

পুলিশ তদন্তের জন্য গয়নার দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এতেই ধরা পড়ে চোরদের অভিনব কৌশল।

শোকেস এবং আলমারি থেকে কিছু সোনার গয়না চুরি করে নিয়ে গেছে বলে ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে।

লকডাউন চলাকালীন ২ দিনের পুরনো এই ঘটনার ফুটেজে দেখা গেছে চোরের দল টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়না চুরি করছে।

পুলিশ জানিয়েছে, গয়নার দোকান মালিকের অভিযোগের পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মালিকের অভিযোগ, দোকানের দেয়াল ভেঙে ভিতরে ঢোকে চোরেরা ৭৮০ গ্রাম ওজনের সোনার গহনা নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ