,

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

আজ বুধবার দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘১৪ দলের শরিকসমূহের নেতৃবৃন্দের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আমির হোসেন আমুকে দলের সমন্বয়ক ও মুখপাত্র দায়িত্ব দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র মতে, বর্তমানে ১৪ দলের সমন্বয়কের দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম প্রয়াত হওয়ায় এবং সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিক অবস্থা ভালো না থাকায় আমির হোসেন আমুকেই সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। তখন থেকেই অনেকের সঙ্গে আলোচিত হয়ে আসছিল আমির হোসেন আমুর নাম।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ দলের নতুন সমন্বয়ক হিসেবে ছড়িয়ে পড়ে আমুর নাম। তবে গত শনিবার ওই খবরকে ভুয়া হিসেবেই অভিহিত করেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। শেষ পর্যন্ত ছড়িয়ে পড়া খবরই সত্যি হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা