,

রডের বদলে বাঁশ : ইউপি সদস্য বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিমপাটুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি এই ইউড্রেন নির্মাণ কাজের প্রকল্প কমিটির সভাপতি।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাই এর কাজ করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

ইউড্রেন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন ৫ জুলাই উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা