বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি দামের আফ্রিদি বিক্রিই হলেন না!

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্লেয়ার ড্রাফটে অবাক করা এক ঘটনা ঘটলো। ড্রাফটে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। অথচ তাকে কেনারই আগ্রহ দেখাল না কোনো দল!

হ্যাঁ, সিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার আফ্রিদির ভিত্তি মূল্য ধরা হয়েছিল সবচেয়ে বেশি, ১ লাখ ৬০ হাজার ডলার। এত দাম হওয়ার কারণ নিঃসন্দেহে তার চাহিদা। কিন্তু অবাক করা বিষয় হলো, ড্রাফটে পাকিস্তানি এই অলরাউন্ডারকে কোনো দলই নেয়নি।

এছাড়া এবারের আসরে বাংলাদেশেরও কোনো ক্রিকেটারকে দেখা যাবে না। কারণ ড্রাফটে ১৮ বাংলাদেশির নাম থাকলেও দল পাননি কেউই। এর আগে সিপিএলে বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা খেলেছেন। দারুণ পারফর্মও করেছেন। এবার তারা কেউই নেই।

পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি এর আগে সিপিএলে সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন। এবার এই দুই ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি।

হঠাৎ করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতেই আফ্রিদির সিপিএলে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আপাতত তিনি সুস্থ হলেও এত বড় একটা অসুখের পর মাঠে ফেরা ঝুঁকিপূর্ণ। সেদিকটি মাথায় রেখেই সম্ভবত তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ‘ক্যারিবীয় দানব’ ক্রিস গেইল। আর এবারের আসরের সবচেয়ে বড় চমক ভারতীয় লেগস্পিনার প্রবীণ তাম্বে। সিপিএলে প্রথম ভারতীয় হিসেবে খেলতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাকে কিনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক