,

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার প্রেসিডেন্ট জেইর বোলসোনারো করোনা পরীক্ষা করা হয় এবং বলা হয় মঙ্গলবার রিপোর্ট পাওয়া যাবে। তবে স্থানীয় সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর মধ্যে করোনা উপসর্গ ছিল। উনি জ্বরে ভুগছিলেন। তার জ্বর ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট।

সোমবার ব্রাসিলিয়াতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমবেত সমর্থকদের তিনি বলেন, তার করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক আছে। মুখে মাস্ক পরিহিত বলসোনারো আরও ঘোষণা দেন, তার একটি আলাদা মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাতে তার ফুসফুস পরিষ্কার দেখা গেছে।

সিএনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শগত মিত্র ব্রাজিলের ডানপন্থী এই নেতা। তিনি করোনা ভাইরাসের হুমকিকে থোড়াই কেয়ার করেছেন। করোনা মহামারিকে সামান্য একটা ফ্লু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রাদেশিক গভর্নররা লকডাউন দেয়ার কারণে তাদের নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২০ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার ৪৮৭ জন। নতুন করে একদিনেই আরও ২০ হাজার ২২৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৩ হাজার ২৮৪।

দেশটির রিও ডে জেনেইরো রাজ্যে বার, রেস্টুরেন্ট পুনরায় চালু করার পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা