রংপুরে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, মালিককে অর্থদন্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে একটি নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ভিক্সল, হারপিক ও স্যাভলনসহ বিভিন্ন প্রসাধনী ও তৈরির সরঞ্জামাদি জব্দ ও প্রতিষ্ঠানটির মালিককে অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর খাসবাগ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাসবাগ এলাকায় নকল ভিক্সল, হারপিক, স্যাভলন প্রভৃতি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অনুমোদনহীন ওই কারখানায় নকল পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদ- আরোপ ও আদায় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ