২০ লাখ টাকা দাম কালা মানিকের

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : শখ করে গরু পালেন জাকির হোসেন। গত বছর তার দুটি আকর্ষণীয় গরু ছিল। একটা লাল আরেকটা কালো। দুটি গরু দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ তার বাড়ি আসত। গরুর আকৃতি আর রঙ সবাইকে আকর্ষণ করে।

গরুর মালিক জাকির হোসেনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের দক্ষিণ ভাটিপাড়া এলাকায়। কয়েক বছর ধরে শখ গরু পালেন তিনি।

জাকির হোসেন বলেন, বিক্রি করে টাকা রোজগারের জন্য গরু পালন করি না। আমি শখ করে গরু পালন করি। নিজের চেয়ে বেশি গরুর যত্ন নেই। গরু বিক্রির সময় খুব মায়া লাগে, কান্নাও পায়। গত বছর লাল আর কালো দুটি গরু ছিল। তাই নাম রেখেছিলাম লাল মানিক আর কালা মানিক। গত কোরবানির ঈদে লাল মানিককে বিক্রি করেছিলাম ১৩ লাখ টাকায়। সেবার কালা মানিককে বিক্রি করতে পারিনি।

তিনি বলেন, কালা মানিককে যত্ন করে লাল মানিকের চেয়ে বড় করেছি। এরই মধ্যে তাকে দেখার জন্য বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন। কালা মানিকের দাম ২০ লাখ টাকা হাঁকছি। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা ওঠে কালা মানিকের দাম।

কালা মানিককে দেখতে আসা মামুন ও রুবেল নামে দুই ব্যক্তি জানান, খবর পেলাম কালা মানিককে এবারের ঈদে বিক্রি করা হবে; তাই দেখতে আসলাম। কালা মানিক দেখতে খুবই সুন্দর। তার আকৃতি এবং রঙ সবাইকে আকর্ষণ করবে। কালা মানিককে এবারের ঈদে কে কিনতে পারে তা দেখার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ