বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজার বাগান জব্দ, নারী মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলাইলবাগ এলাকায় বাড়ির উঠানে গাঁজা গাছের বাগান করায় সুজেদা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা । মঙ্গলবার বেলা সাড়ে এগারটার সময় অভিযানে আটক সুজেদার বিরুদ্ধে  জেলার আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও ৪ মামলা রয়েছে।
ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও  স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ নেতৃত্বে  আটককৃত সুজেদা বেগমের দেখানো মতে তাঁর বাড়ীর উঠান থেকে ৭ টি গাঁজার গাছ জব্দ করা হয়। যাহার ওজন ৪.৫ কেজি।পরে তার বসত ঘরে তল্লাশী চালিয়ে ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রায় ৫-৬ মাস পূর্বে গাঁজা গাছের বীজ গুলো রোপন করে এবং পরিচর্যা করে আসছে।
এই গাছ গুলো থেকে পাতা সংগ্রহ করে শুকিয়ে নিজে সেবন করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। আটক সুজেদার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল