ভারতের সামনে ৩২৯ রানের চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক : স্টিভেন স্মিথ আর অ্যারন ফিঞ্চের ব্যাটে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। মাঝখানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ভারতীয় দল। বেশ দ্রুতই উইকেটে জমে যাওয়া ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহকে আয়ত্তের মধ্যেই রাখার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু একেবারে শেষের দিকে মিচেল জনসনের ঝড় অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে ৩২৮ রানের চূড়ায়। ফাইনালে যেতে হলে ভারতকে এখন রেকর্ড গড়েই যেতে হবে।











