মাশরাফির স্ত্রীও করোনায় আক্রান্ত

news-image

নড়াইল প্রতিনিধি : করোনায় জীবন যখন বিপর্যস্ত তখন নড়াইলের মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া ম্যাশ নিজেই নিজেকে রক্ষা করতে পারেননি এই ভাইরাস থেকে। গত ২০ জুন চিকিৎসকেরা জানায় করোনা ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভাল।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ