,

পিয়নের ব্যাংক হিসাবে ৩০ কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় মানবপাচারে জড়িতদের আর্থিক লেনদেনের খোঁজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক ব্যক্তির ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তিনি মানবপাচারে জড়িত একটি এজেন্সিতে দীর্ঘদিন যাবত পিয়ন হিসেবে কাজ করছেন।

সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি জানান, ওই পিয়নসহ ইতিমধ্যে ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

লিবিয়ায় মানবপাচার সংক্রান্ত মামলা সম্পর্কে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে।

যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা