ভক্তদের প্রতি বিশেষ নির্দেশনা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি সিনেমা নিয়ে আলাপ-আলোচনা ও প্রচারণা বিষয়ক ফেইসবুক গ্রুপ ‘বাংলা চলচ্চিত্র’। যার সদস্য সংখ্য আড়াই লাখেরও বেশি। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক সেলিব্রিটি নিয়মিত এই গ্রুপে পোস্ট করেন, নানা বিষয়ে নিজেদের মতামতও জানান।

তবে এই গ্রুপের একটি বিষয় নেতিবাচকভাবে দেখেন অনেকে। সদস্যদের অনেকেই যে কোনো উপলক্ষে নির্দিষ্ট তারকাদের টেনে আনেন।

কারো মন্তব্য প্রতি প্রশংসামূলক, কারো বা অযাচিতভাবে নিন্দায় ভরপুর। তারা পরস্পরকে নির্দিষ্ট তারকার নামেই সম্বোধন করেন।এ কারণে গ্রুপের পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন অনেকে। ভক্তদের অকারণ তর্ক এড়াতে এবার এসেছে বিশেষ ঘোষণা।

অ্যাডমিন তানভীর খালেদের এক ঘোষণায় বলা হয়, “গ্রুপে পোস্ট করার সময় কেউ শাকিবিয়ান, আরিফিনিয়ান, সিয়ামিয়ান এ শব্দগুলো ব্যবহার করবেন না। করলে পোস্ট অ্যাপ্রুভ হবে না। এটি বাংলা চলচ্চিত্রের গ্রুপ, কোন ফ্যান ক্লাবের না! ধন্যবাদ!”

তিনি জানান, ধ্বংসপ্রায় ইন্ডাস্ট্রির ইতিবাচক ভবিষ্যত ও ভালো কাজের পাশে থাকার স্বার্থে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বর্তমানে এই গ্রুপে বাংলা চলচ্চিত্রের সোনালী দিন নিয়ে নিয়মিত লেখা প্রকাশ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ