,

অতিরিক্ত পুলিশ সুপারকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর হোসেনের বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন তাঁর দায়িত্বকালীন সময়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আল মামুন সরকারসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের ভ‚য়সী প্রশংসা করে আগামী কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা