,

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

news-image

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভা গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ।

সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, এনএমআইয়ের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান অলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ কান্তি বড়–য়া, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ শওকত হোসেন, আরএমও ডাঃ রানা নুরুস শামস, পৌর সচিব মোঃ শামসুউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য দীপক চৌধুরী বাপ্প।

সভায় পৌর এলাকার ৩টি রেডজোনের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় সরকারের পক্ষ থেকে করোনা মোকাবেলায় ও জনগণের জীবন-জীবিকার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়। এছাড়া সভায় গৃহীত এক প্রস্তাবে আসন্ন ঈদুল আজহার কোরবানীর পশুর হাট স্বাস্থ্যবিধি মেনে বসানোর জন্য পৌর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়। করোনা চিকিৎসার পাশাপাশি সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট