,

ঈদুল আযহার জন্য প্রস্তুত আখাউড়ার টাইগার, ওজন ২৫ মণ

news-image

তৌহিদুর রহমান নিটল,  ব্রাহ্মণবাড়িয়া : তাই নাম তার টাইগার। দেহটা বাঘের মতোই দেখতে, স্বভাব শান্ত প্রকৃতির। ওজন প্রায় ২৫ মণের মতো। দাম উঠেছে চার লাখ টাকা। তবে মালিকের দাবি সাড়ে ছয় লাখ। টাইগারের মালিক অপেক্ষায় আগামী ঈদুল আযহার। কোনো একটা হাটে টাইগারকে নেয়া হবে।

টাইগার হলো ব্রাহমা জাতের ষাঁড়। বয়স প্রায় চার বছর। কোরবাবানির উপযোগী হওয়ার এর মালিক বিক্রির চিন্তাভাবনা করছেন। আর এতেই এলাকায় বেশ সাড়া পড়ে গেছে। বাড়িতে এসেই দাম হাঁকাচ্ছেন ক্রেতারা। এমনিতেও দেখতে আসছেন লোকজন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের প্রবাসী মো. রফিক সরকারের (মিন্টু মিয়া) খামারে রয়েছে এ ষাঁড়টি। তার এই বিশাল আকারের গরু খামারে টাইগার ছাড়াও উন্নত জাতের ৪১টি গরু রয়েছে। এর মধ্যে গাভী ৩৩টি ও ষাঁড় আটটি। গাভী থেকে প্রতিদিন ১৩৫ কেজি দুধ পাওয়া যায়।

খামার মালিকের ভাই ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল আউয়াল সরকার জানান, কোনোপ্রকার ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্যে গরুটিকে বড় করা হয়েছে। খড়, জার্মানির তাজা ঘাস, খৈল ভূষি, চালের কুড়া, ভুট্টা,ভাতসহ পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এটিকে।

খামার পরিচর্যাকারী মো. এরশাদ মিয়া বলেন, ‘নিয়মিত খাবার, গোসল করানো,পরিষ্কার ঘরে রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে। খাবারসহ প্রতিদিন এ ষাঁড়টির পেছনে ছয়শ’ টাকার ওপর খরচ হয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট