শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশফেরতরা কোয়ারেন্টাইন-হোটেলে যৌনতায় মজেছেন!

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘনের ফলে এই সংক্রমণ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বহুসংখ্যক মানুষ বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন। তাদের সকলেই বাধ্যতামূলকভাবে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।

কিন্তু তারা কোয়ারেন্টাইনের বিধিনিষেধ যথাযথভাবে মানছেন না। সেখানে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন অনেকে। এ নিয়ে ক্ষুব্ধ কর্তৃপক্ষ।

কোয়ারেন্টাইনের বিধি লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন।

যেসব হোটেলকে কোয়ারেন্টাইন হোম করা হয়, সেগুলোর মালিকদের বিরুদ্ধে সরকারি গাইডলাইন না মানার অভিযোগ আনা হয়েছে। অনেক হোটেল ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়মও মেনে চলেনি। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মেলবোর্নের একটি হোটেলে একদিনে ৩১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। অন্য আরও দুটি হোটেল থেকেও শনাক্ত হন বেশ কয়েকজন কভিড-১৯ রোগী।

তারা প্রত্যেকে স্বীকার করেছেন যে, কোয়ারেন্টাইনে তারা যৌন সম্পর্কে মিলিত হয়েছিলেন। যেহেতু করোনার প্রকোপে অনেক মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে, ফলে যৌনতার জন্য সহজে কাউকে না কাউকে খুঁজে পাওয়া গেছে। আর কিছু হোটেল কর্তৃপক্ষও এ ব্যাপারে তাদের সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী মরিসন জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এদিকে মেলবোর্নে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। এখনও পর্যন্ত সেখানে ৭৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য বাইরের দেশ থেকে কোনও অতিথি অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না। এছাড়া অস্ট্রেলিয়ার মধ্যে বসবাসকারী কেউ মেলবোর্নে আসতে চাইলে অনুমতি লাগবে।

এখনও পর্যন্ত বাইরে থেকে ৬০ হাজার অস্ট্রেলিয়ার বাসিন্দা দেশে ফিরেছেন এবং তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ