শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে ‘আরিয়া’র নতুন সিজন

news-image

বিনোদন ডেস্ক : ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’ ছিল সুস্মিতা সেন অভিনীত সর্বশেষ হিন্দি সিনেমা। এরপর অবশ্য ২০১৫ সালে বাংলা সিনেমা ‘নির্বাক’ বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল। এরপর লম্বা বিরতি ভেঙে গত জুনে ফিরলেন এই অভিনেত্রী।

তবে সিনেমা দিয়ে নয়, প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তন ঘটেছে হিন্দি ওয়েব সিরিজে। গত জুনে ‘আরিয়া’র মাধ্যমে ডিজিটাল বিনোদন দুনিয়ায় অভিষেক ঘটে এই অভিনেত্রী। ক্যামব্যাক এই সিরিজে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। আর তাই এবার ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের ঘোষণা দিলেন সুস্মিতা ও নির্মাতা রাম মাধবানি।

শনিবার (০৪ জুলাই) ইনস্টাগ্রামে লাইভে সুস্মিতা ও রাম আলাপচারিতায় এ ঘোষণা দেন। তখন তারা দু’জন তাদের দর্শক ও ভক্তদের ‘আরিয়া’ দেখে পছন্দ করার জন্য ধন্যবাদও জানান।

‘আরিয়া’তে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা গেছে সুস্মিতাকে। ড্রাগ র‌্যাকেটে প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে নিজের পরিবারকে রক্ষা করতে ‘ডন’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরিয়া তথা সুস্মিতা। তবে নতুন সিজনে কী ধরনের চমক থাকছে তা এখনও জানানো হয়নি।

চলতি বছরই ‘আরিয়া’র দ্বিতীয় সিজন মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ