,

বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো হোটেলের দরজা খুললো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোনার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো হোটেল। হোটেলের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হোটেলে কোনো অতিথি যদি কফি খেতে চান তবে তাকে কফি পরিবেশন করা হবে সোনার কাপেই।

সোনায় মোড়ানো বাথটাব।

এমনই সব চমকসহ সবার জন্য নিজের দরজা খুলে দিয়েছে বিশ্বের প্রথম সোনার পাতে মোড়ানো পাঁচতারকা হোটেল ‘ডলস হ্যানয় গোল্ডেন লেক’। খবর দ্য সানের।

হোটেলটি দেখতে যেমন।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বিশ্বের সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা।

সোনায় মোড়ানো টয়লেট সিট।

২০০৯ সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যে, চলতি বছরের শেষ দিকেই পুরোপুরি নির্মিত হয়ে যাবে তাক লাগানো এই হোটেল। ৪০০টি রুম ও ২৫ তলা বিশিষ্ট এ হোটেলটি আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ পরিচালনা করবে।

শাওয়ারের মাথাটিও সোনায় মোড়ানো।

হোটেলটির ভেতরে এবং বাইরে ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই।

হোটেলের ঘরগুলো সোনায় মোড়া, বাথরুম থেকে পুল সবই সোনার প্লেটে তৈরি। কাপ থেকে শুরু করে খাবার-দাবারও এই হোটেলে সোনার পাত্রেই পরিবেশন করা হয়। সোনায় তৈরি করা হয়েছে হোটেলের যাবতীয় সব আসবাবপত্রই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা