,

ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্ক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় আতঙ্কিত দিল্লির বাসিন্দারা বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলছে, ভূকম্পনের উৎসস্থল ছিল গুরুগ্রাম থেকে ৬৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এনসিএস সূত্রে জানা গেছে, দিল্লি ও গুরুগ্রাম ছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশেও। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ওই কম্পন। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। অনেকেই প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় বলেছেন, কিছুক্ষণ আগে দিল্লিতে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করছি, সবাই নিরাপদে আছেন।

এ নিয়ে গত দু’মাসে সাত বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। তবে সবগুলোই ছিল মৃদু অথবা মাঝারি মাত্রার।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা