,

মেহেরপুরের ডিসি পরিবর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাকে নিয়ে বিতর্ক ওঠায় এক সপ্তাহের মধ্যে আরেকজনকে ওই পদে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার কৃষিমন্ত্রীর একান্ত সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের নতুন ডিসি হিসেবে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির আদেশও একইসঙ্গে বাতিল করা হয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ে বিতর্কিত অন্য কর্মকর্তাদের আদেশও পুনঃবিবেচনার চিন্তা-ভাবনা চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সমকালকে বলেন, সম্প্রতি ডিসি পদে পদায়নকৃত কর্মকর্তাদের বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। ফলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিষয়টি পুনঃবিবেচনা করা হচ্ছে। মেহেরপুর জেলায় পদায়নকৃত কর্মকর্তার আদেশ বাতিল করে নতুন আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই অন্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে ডিসি পদে পদায়নকৃত সাতজন কর্মকর্তার মধ্যে তিনজনই শিক্ষাজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি