,

যুক্তরাষ্ট্রে এই প্রথম একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার

news-image

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো দিন দিন সেখানে আরও ব্যাপক পরিসরে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। এরই মাঝে এই প্রথমবারের মতো একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সব মিলিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৮২ হাজার ২৭০ জনে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস কোনো একটা পর্যায়ে হুট করে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে। এদিকে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বিগত দিনগুলর চেয়ে বেড়ে আরও চূড়ার দিকে চলেছে বলে হুঁশিয়ারি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। গত সপ্তাহে প্রতিদিনই বিশ্ব জুড়ে গড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা