,

বিজ্ঞাপনদাতাদের বর্জনের ঘোষণায় বদলাবে না ফেসবুক : জাকারবার্গ

news-image

অনলাইন ডেস্ক : বিজ্ঞাপনদাতারা ফেসবুক বর্জনের ঘোষণা দিলেও সামাজিক যোগামাধ্যমটির কোনো পরিবর্তন হবে না বলে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন।

বুধবার দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে ভার্চুয়াল এক টাউন হল মিটিংয়ে এমন কথা বলেন জাকারবার্গ।

ঘৃণ্য বক্তব্য নিয়ে পাঁচশ’র বেশি বিজ্ঞাপনদাতা ফেসবুক প্ল্যাটফর্ম বর্জনের ঘোষণায় ওই মিটিংয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

ফেসবুক প্রধান বলেন, ফেসবুক বর্জনের ঘোষণার সঙ্গে সম্মানের বিষয়টি জড়িত। ফেসবুকের আয়ের সামান্য অংশের ক্ষেত্রে এটি হুমকি হতে পারে।

যেসব বিজ্ঞাপনদাতারা ফেসবুক থেকে সরে গেছে, শিগগিরই তারা আবার ফ্ল্যাটফর্মটিতে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, কোকা-কোলা, স্টারবাকস, ইউনিলিভার, ফোর্ড, ভেরিজনের মতো বড় প্রতিষ্ঠান গত সপ্তাহে ফেসবুক বর্জনের ঘোষণা দেয়।

গত মাসের শুরুতে বর্ণবাদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পোস্ট নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় সিভিল রাইটস গ্রুপের পক্ষ থেকে ফেসবুক বর্জনের আহ্বান জানানো হয়।

এদিকে ফেসবুক থেকে বড় বড় কোম্পানি তাদের বিজ্ঞাপন সরিয়ে নেয়ার ঘোষণায় কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এতে জাকারবার্গের ব্যক্তিগত অ্যাকাউন্টেও টান পড়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮.৩ শতাংশ পড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে যায় ৫৬ বিলিয়ন ডলার। গত তিন মাসের মধ্যে ফেইসবুক শেয়ারের এতটা পতন ঘটেনি।

প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হওয়ার পর জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি মার্কিন ডলার কমে গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা