,

চাল-ডালের দাম কমেছে

news-image

নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের আগে বেশিরভাগ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে ঈদের পর চাহিদা কমায় গত এক মাসে চাল, ডালের দাম কমেছে।

রাজধানীর বেশ কিছু বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) তৈরি করা মাসভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

চাল : গত এক মাসে নাজির ও মিনিকেট চালের দাম ৪ দশমিক ২০ শতাংশ কমে ৫২ থেকে ৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে। চিকন চালের দাম কমলেও মাসের ব্যবধানে বেড়েছে মোটা চালের দাম। মোটা চালের দাম ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম মাসের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

ডাল : গত এক মাসে সব ধরনের মসুর ডাল ও অ্যাংকর ডালের দাম কমেছে। তবে বেড়েছে মুগ ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডালের দাম ৯ দশমিক ৩৮ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। মাঝারি দানার মসুর ডাল ৯ দশমিক ৫২ শতাংশ কমে ৯০ থেকে ১০০ টাকা এবং ছোট দানার মসুর ডাল ৮ শতাংশ কমে কেজি ১১০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অ্যাংকরের দাম ১০ দশমিক ৫৯ শতাংশ কমে ৩৬ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপরদিকে মুগ ডালের দাম ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ১১০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ছোলার দাম ৩ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৬৫ থেকে ৭০ টাকা হয়েছে। তবে মাসের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে আলুর দাম। আলুর কেজি আগের মতোই ২৮ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা