,

মিয়ানমারে কাচিন প্রদেশে খনিতে ধস, নিহত ৫০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক।

নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা জেড পাথর সংগ্রহ করছিল।

বৃহস্পতিবার মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মোট ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।

মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা